শারদ শুভেচ্ছা

              1
পঞ্চমী কেটে যায় নীরবে
আকাশ নীরবে রঙ বদলায়
ষষ্ঠীর দেবী কাত্যায়নী 
যে রূপে মা বঙ্গে অবতীর্ণা।
এসো মায়ের বোধন করি
দূরত্ব বজায় রেখে পূজো করি।। 
সকলে মিলে পরীক্ষা দিই ধৈর্যের
পূজোর দিনগুলো ভাল কাটাই।।

                  2
         মহাষষ্ঠী 
বিস্তীর্ণ জলরাশি পেরিয়ে 
নবীন আলো ছড়ায়
স্বর্ণছটা কলস বেয়ে 
বালুকা উন্মুখ অপেক্ষায় 
ষষ্ঠী মহালগ্না গগনে
দেবী চরাচরে উদ্ভাসিত 
দশভুজা দশপ্রহরণধারিনী
দশদিকে হয়ে বিকশিত।।
             3
অসুর নিধন

মনকে বাঁধো
সুরের মাঝে,
যে সুর তোমার 
কন্ঠে আছে,
হৃদয়ে যে সুর
সদাই বাজে,
তোমার সকল 
ভালো কাজে,
অসুর দেখবে
চুপিসারে
হঠাৎ কখন 
পালিয়ে গেছে।

শারদ শুভেচ্ছাসহ

Comments

Science

Popular Posts