তোমার জীবনটা কি এতটাই সরল?

ইতি তোমার 
# আশীষ কুণ্ডু 

জীবনটা কি এতটাই সরল? 
তোমার চোখে না চাইতে জল! 
এতো সুন্দর! কি করে হৃদছায়া ?
মনের কথা ফুটছে আবছায়া! 
তোমার উপস্থিতি, নীল আকাশে
ফিসফিস নদী, আমার অবকাশে
জীবন্ত শরীর !স্পর্শ করি আগুন 
তোমার নাভিমূল ,উন্মুক্ত ফাগুন
আমি হন্যে হয়ে খুঁজে ফিরি চাঁদ
আসক্ত হওয়ার এও এক ফাঁদ!
জীবন থেকে হারিয়ে যাওয়া দিন
এক টুকরো ভাঙা ভাঁড়েতে মলিন!
দেনা পাওনা মেলাই ,অঙ্ক জটিল
অনেক পথের বাঁকে এসে অমিল !
মন ছুঁয়ে থাকা বিবশ-এক দুপুর,
চোখ পেরিয়ে- অচিন পদ্মপুকুর!
সেই কোন বেলা! এই যে পরিচয়! 
ইতি তোমার একত্রে কিছু সময় ।।

Comments

Science

Popular Posts

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ

অহল্যা

ইঞ্জিনিয়ারিং

দুর্গাপুজোর সঙ্গে মহালয়ার কোনো সম্পর্ক নেই।

Engineers' day ❤️❤️❤️❤️❤️❤️

আমি তোমাকে ভালোবাসি

1.কখনো কখনো সরণ শুন্য হলেও কখনো দুরুত্ব শূন্য হতে পারেনা, 2.কোনো বস্তুর ত্বরণ শূন্য হলেও, বেগ থাকতে পারে কি? 3.কোনো বস্তুর ভরবেগ 10 kg m/s বলতে কী বোঝায় ?

প্রশ্ন কোরো না

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!

আমার মৃত্যুর পরে তোমাকে কিছু কাজ করতে হবে।