প্রশ্ন কোরো না

প্রশ্ন কোরো না, 
#আশীষ কুণ্ডু 

প্রশ্ন কোরো না, উত্তর পাবে না !
ঝড়কে প্রশ্ন করে দেখ ?
তান্ডব এড়াতে পারবে না !
বৃষ্টিও বড় স্বেচ্ছাচারী -
কপাল ভুরু চোখ মনকে ভিজিয়ে দেয়! 
নির্লজ্জ ! প্রবেশ করে শরীরের অন্ধিসন্ধি। 
রোদ্দুর বড় উত্তেজক-
ঘাম ঝরায় , পোড়ায় শরীর
সত্যের মতো ধ্রুব, 
সকাল হলেই সালোকসংশ্লেষ !
প্রশ্ন কোরো না প্রেমে, উত্তর পাবে না! 
ঝড়ের রাতে আসে -
বৃষ্টিতে ভেজায় শরীর মন-
রোদে দাঁড় করায় অপেক্ষায়!
প্রশ্ন কোরো না, 
উত্তর খুঁজতে মেঘলা আকাশ ।

Comments

Post a Comment

Thank you, Stay connected & subscribe to this blog...

Science

Popular Posts

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

সমুদ্রের জল কী একটি মিশ্র পদার্থ ??সমুদ্রের জলের উপাদান সংকেত ..2.জল কেন এবং কিভাবে ভয়ানক বিদ্যুৎ পরিবাহী? 3.সমুদ্রের জল লবণাক্ত হয় কেন? এবং নদীতে সেই একই জল মিঠা হয় কেন?4.প্রতি সেকেন্ডে 10 লিটার জল 10 মিটার উপরে তােলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার?

প্রতিটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের অবশ্যই শিখতে হবে এমন কিছু সফটওয়্যার/TOOLS কী কী ?

1.কখনো কখনো সরণ শুন্য হলেও কখনো দুরুত্ব শূন্য হতে পারেনা, 2.কোনো বস্তুর ত্বরণ শূন্য হলেও, বেগ থাকতে পারে কি? 3.কোনো বস্তুর ভরবেগ 10 kg m/s বলতে কী বোঝায় ?

ইঞ্জনিয়ারিং মানে ম্যাথ/ফিজিক্স/কেমিস্ট্রি এর প্রয়োগ বাস্তব জীবনের সমস্যার সমাধান করা

সহধর্মিনী

ইঞ্জিনিয়ারিং

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!