চিঠি
না লিখলে কি ভাল হতো?
অতসত জানিনা, লিখেই ফেলি।
অনেকদিন হয়ে গেল
তোমাকে পুরনো কিছুই
মনে করাব না।
এই শরতের দিনগুলো
অসম্ভব ভাল বাসাবাসির দিনগুলো
শেফালি ফুলের রঙগুলো
তোমার চুলের গন্ধগুলো
হঠাৎ থমকে থাকা কথাগুলো
ফোনে ওদিকের গানগুলো
সব আজ
মাধুকরী হয়ে স্মৃতি সঞ্চয়।
জীবন তবুও চলছে
হৃদিহীন পদাতিক।
আকাশে তাকাবো?
কি রঙে রাঙাবে সে?
কে চেনাবে রঙ
নদীর পাশে কাশফুল দেখব
সে হিম্মৎ ও নেই।
সমুদ্রের সঙ্গে সেই কবে আড়ি।
এই যে প্রানহীন পরিচয় দিয়ে
আমাকে একা ছেড়ে গেছ,
তার দায় কে নেবে?
শুষ্ক তরুর নীচে, মৃদঙ্গ বাজানোর
আর কোন স্পৃহা নেই আমার।
ইতি
Comments
Post a Comment
Thank you, Stay connected & subscribe to this blog...