বন্ধু

বন্ধু 
#আ‌শীষ কুণ্ডু 

বন্ধু ,তুই এত চুপ কেন ?
একেবারে মৌনী যেন !
নামটা গ্রুপে দেখি
তাই অপেক্ষায় থাকি 
কিছু না কিছু কথা !
যদি কোন মনে ব্যথা !
লুকোনো কোনো চাপ? 
খুলিস না কেনো খাপ? 
দে না খিস্তি তেড়ে
আমরা সবাই ধেড়ে!
সময় কি খুব কম
ফুরসতের নেই দম
এবার ঝেড়ে কাশ
বল কি বলতে চাস?
চল্লিশটা বছরের এই
বন্ধুত্ব পেরিয়ে তাই
একটু পোস্ট করিস 
একটু ঝগড়া করিস 
সময় বাকি নেই
বয়স অনেক ভাই
চল না আমরা সবাই 
কোথাও হারিয়ে যাই।

Comments

Science

Popular Posts

সমুদ্রের জল কী একটি মিশ্র পদার্থ ??সমুদ্রের জলের উপাদান সংকেত ..2.জল কেন এবং কিভাবে ভয়ানক বিদ্যুৎ পরিবাহী? 3.সমুদ্রের জল লবণাক্ত হয় কেন? এবং নদীতে সেই একই জল মিঠা হয় কেন?4.প্রতি সেকেন্ডে 10 লিটার জল 10 মিটার উপরে তােলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার?

আমি তোমাকে ভালোবাসি

আমি এখন ঘুমাতে চাই