অধম আমি

অধম আমি

আশীষ কুণ্ডু 

বসে আছি তৎসম, রাতের আকাশ 
বসে আছি তৎভব,   মুগ্ধ বাতাস 
ঝড় ওঠে সর্বংসহা, সবুজ ঘাসে
বাদল ঝরা সর্বংবহা, শ্রাবণ মাসে 
তোমার মনের খেলায়, চলাফেরায়
তোমার চোখের ভেলায়, অবহেলায় 
চেয়ে থাকি নির্বাক,   সবুজ দীঘি
চেয়ে থাকি অবাক , সচল নদী
তোমার চলা পথের ধূলি, অন্ধ গলি
তোমার কথার ঝুলি, গল্প বলি
তুমুল ঝড়ে সর্বনেশে, ফুলের দেশে
বসে থাকি অবশেষে, রাতের শেষে।

Comments

Science

Popular Posts