উলঙ্গ হাথ্রাস

*উলঙ্গ হাথ্রাস*

কেরোসিন তোর শরীরে দিলাম ঢেলে
শিগগির তোর ছাই হয়ে যাওয়া চাই
মৃত তুই? তাই খুব ভয় তোকে নিয়ে
হাথ্রাস, আজ লজ্জায় মিশে যাই।

দোষ তোর ঘোর, তুই যে গরীব মেয়ে
হরিজন তুই, জাতে তুই খুব ছোট
তবুও পশুরা, লোলুপ চোখেতে দ্যাখে
ভাঙে হাড়, তোর জিভ কেটে করে খাটো

বেঁচে ও পাসনি, মরে নেই কোন মান
হতভাগী তুই পৃথিবীতে কেন এলি 
পুনর্জন্ম? ধর্মের ফরমান ? ছি: ছি:
মানুষ হিসেবে মেয়েটাকে এই দিলি।

স্বপন
নতুন দিল্লি
০১.১০.২০

Comments

Science

Popular Posts