রামের পদার্পণ ।

ইতিহাস পেরিয়ে আজ রামের পদার্পণ ।
মর্যাদার পরাকাষ্ঠা রামের অভিনন্দন। পাঁচশো বছরের বনবাস কিংবা নিরুদ্দেশ।
অন্তরীণ না নির্বাসন ।অন্তর্ধান না অন্তরাল। 
অপমান করেছিলো না অত্যাচার। রাম কিন্তু 
ছিলেন। এই মায়াবী আলোর পৃথিবীর বুকে। 
অন্তরে ছিলেন, নামে ছিলেন,বদনামে ও। 
শুরুতে আছেন। শেষের দিনে রামনামে। 
গুনে ছিলেন, নির্গূনে ও। অবতারে ছিলেন।
কণিকা থেকে ব্রহ্মান্ডে। শাসনে ,প্রজাতন্ত্রে। ইতিহাস পেরিয়ে ফিরছেন এই অসম পৃথিবীর বুকে।রামরাজ্য ফিরবে তো!!

Comments

Science

Popular Posts