টুকরো টুকরো

টুকরো টুকরো 

#আশীষ কুণ্ডু

টুকরো টুকরো ভালোবাসা জুড়ি
ছিন্ন বিচ্ছিন্ন হতাশা পেরিয়ে
আকাশকে ভেবে সাদাপাতায় 
লাটাই সূতো , সেতুর মতো ঘুড়ি! 
দেখছে পায়রা বকবকম রকমসকম 
ওড়না ছিল কুয়াশা ঢাকা ওই ছাতে
একদিন যখন রোদ্দুরের ছুটি 
সফেদ সমুদ্রের হাতছানি ছিল চরম! 
আবছা আলোয় তোমার স্নিগ্ধ কায়া 
সেদিন সন্ধ্যাবেলা  মনের চোরাবালি 
টুকরো টুকরো ভালোবাসা জুড়ি 
এই বেলায় হয়েছে যে মন বেহায়া।।

Comments

Science

Popular Posts

সমুদ্রের জল কী একটি মিশ্র পদার্থ ??সমুদ্রের জলের উপাদান সংকেত ..2.জল কেন এবং কিভাবে ভয়ানক বিদ্যুৎ পরিবাহী? 3.সমুদ্রের জল লবণাক্ত হয় কেন? এবং নদীতে সেই একই জল মিঠা হয় কেন?4.প্রতি সেকেন্ডে 10 লিটার জল 10 মিটার উপরে তােলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার?

আমি তোমাকে ভালোবাসি

আমি এখন ঘুমাতে চাই