এখন শুধুই অন্ধকার

এখন শুধুই অন্ধকার 

# আশীষ কুণ্ডু 

 সূর্যটা গেছে অস্ত
এখন শুধুই অন্ধকার 
একটা মেয়ে ছাই হয়ে গেছে
 সমস্যার অন্ধকূপ এ,
বিপরীতে আরো ভয়ংকর কিছু তথ্য
মেয়েটা পুড়ে ছাই l
আগুনে কলঙ্ক পোড়ে না
আগুনে নতুন মোড়ক
রসালো তথ্যের টিভি টকশো
বসে উপভোগ করা মেরুদন্ড ভেঙে 
লোভী লোকেরা ভিড় করে 
ক্যামেরার ঝলসানি আর টাকার ঝনঝনানি
গৃধ্নু তাকিয়ে থাকে মৃত্যুর অপেক্ষায় 
আরো কিছু সময়ের উপেক্ষা 
আরো কিছু লজ্জা।

Comments

Science

Popular Posts

সমুদ্রের জল কী একটি মিশ্র পদার্থ ??সমুদ্রের জলের উপাদান সংকেত ..2.জল কেন এবং কিভাবে ভয়ানক বিদ্যুৎ পরিবাহী? 3.সমুদ্রের জল লবণাক্ত হয় কেন? এবং নদীতে সেই একই জল মিঠা হয় কেন?4.প্রতি সেকেন্ডে 10 লিটার জল 10 মিটার উপরে তােলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার?

আমি তোমাকে ভালোবাসি

আমি এখন ঘুমাতে চাই