সঙ্গোপন

সঙ্গোপন
#আশীষ কুণ্ডু 

মন ছুঁয়ে থাকা সঙ্গোপনে
এক নীরব অনুভূতি ভালোলাগার 
দরজা খুললেই তোমার আলাপন
পুরোনো দিনের সম্মতি কাছে আসার
ভিজে পথে ঝোড়ো হাওয়া 
পানপাতায় উজ্জ্বল দীঘিচোখ
ছায়া ছায়া স্বপ্নরা ভেসে থাকে
মন ডুবে পানকৌড়ি 
অত সুধা তোমার অধরে
নির্বাক অতীত দেখে বিলাসে
মন ছুঁয়ে থাকা সঙ্গোপনে 
তুমি আমি উজান অতীতে।।

Comments

Science

Popular Posts