অপু

অপু 

আশীষ কুণ্ডু 

অপু দাঁড়িয়ে থাকে অতীতের ঘ্রাণে 
উদোম গায়ে ,হলুদ ডানার রোদে।
এবছর কাশফুল ফোটেনি। ঝরেছে স্বপ্ন ।
কয়লা ইঞ্জিন মেঘ ছড়ায় না।
দুগ্গা হারিয়ে গেছে। অসুরের ঘাম গন্ধে। 
অপু দাঁড়িয়ে থাকে। 

অপু দাঁড়িয়ে ভিড়ে। সামনে ট্রাফিক। 
হেলমেট পড়া সভ্যতার লজ্জাটুকু নিয়ে। 
অপু গ্রামে যায় না। ওখানে বাতাসে বারুদ। 
শহরের একপ্রান্তে থিম পথের পাঁচালী। 
ওখানে কাশফুল ফোটে। কুমোরটুলি দুগ্গা। 
এখন পিতিমে হয়ে গেছে।
অপু দাঁড়িয়ে আছে। 
    
      

© Ashis Kundu

Comments

Science

Popular Posts

আমি তোমাকে ভালোবাসি