সুর কেটে গেছে

সুর কেটে গেছে

#আশীষ কুণ্ডু 
সুর কেটে গেছে দিন ও রাতের
রাস্তা নিকটকে করেছে দূরের
আমরা সবাই প্রান্তিক হয়েছি
আমরা সবাই যান্ত্রিক থেকেছি
কত কি শিখলাম এই ক'মাসে
ঘিরে ফেলা নিজেকে আশেপাশে 
আমরা এখন একলা দ্বীপের মতো
জাহাজের অপেক্ষা আর কতো? 
প্রমাণিত  কত অসহায় মানুষ 
উপেক্ষিত সত্য জগতটা ফানুশ।

Comments

Science

Popular Posts