শূন্যে আছি

শূন্যে আছি

আশীষ কুণ্ডু 

শূন্যে দোলায়িত 
কিন্তু মহাশূন্য থেকে দূরে 
এখানে বাতাস কথা বলে না 
দোল খায় বিবেক বিপদজনক 
দূরে জনপদ 
হলুদ নীল সবুজের ছায়া
ধোঁয়ার নির্লজ্জ ঘেরাটোপে।

এই মুহুর্ত অতীতের ঘ্রাণে 
উতলা ভবিষ্যৎ 
এই মুহূর্ত ঘটমান বর্তমান 
এক বিন্দু মাত্র, 
এর কোনো বিস্তার নেই 
জীবন একটি বর্তমান, 
শূণ্য থেকে মহাশূণ্যে ব্যাপৃত ।

Comments

Science

Popular Posts