সবটাই মুখোশ,মুখ কোথায় !

মুখোশ


সবটাই মুখোশ,মুখ কোথায় !
এখন আবার নতুন করে মাস্ক
মনে ভাইরাস 
শরীরে ভাইরাস 
মোবাইলে কম্পিউটারে সংক্রমণ
ভয়ে রোগে বিলাসে জমাটি ব্যথা।

শুদ্ধি চাই হাতে পায়ে গায়ে
শুদ্ধি মনেও তো চাই
শুদ্ধি কর্মের শুদ্ধি বিশ্বাসের
শুদ্ধি ধর্মের শুদ্ধি চাই দায়িত্বে 
সমাজের জন্য
রাষ্ট্রের কাজে 
শুদ্ধ সম্পর্ক চাই। 

প্রথায়, ব্যবস্থায়, ত্যাগে পরিশ্রুতি
কত ডিস ইনফেকশন করবে?
কত ছল বল কল কৌশল? 
ঠগ বাছতে গাঁ না উজাড় হয়ে যায়!! 

© আশীষ কুণ্ডু

Comments

Science

Popular Posts

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ

অহল্যা

ইঞ্জিনিয়ারিং

দুর্গাপুজোর সঙ্গে মহালয়ার কোনো সম্পর্ক নেই।

Engineers' day ❤️❤️❤️❤️❤️❤️

আমি তোমাকে ভালোবাসি

1.কখনো কখনো সরণ শুন্য হলেও কখনো দুরুত্ব শূন্য হতে পারেনা, 2.কোনো বস্তুর ত্বরণ শূন্য হলেও, বেগ থাকতে পারে কি? 3.কোনো বস্তুর ভরবেগ 10 kg m/s বলতে কী বোঝায় ?

প্রশ্ন কোরো না

আমার মৃত্যুর পরে তোমাকে কিছু কাজ করতে হবে।