দেশের নতুন শিক্ষা ব্যবস্থা

নতুন শিক্ষা ব্যবস্থার নিয়মটা সামনে আসতেই অনেকে ট্রল করছে, কিন্তু আমি খুশি হয়েছি, যে জিনিসটা এতদিন চাইতাম, সেটা অবশেষে সফল হল।

১। আমি ম্যাথ আর ফিজিক্সে বেশ ভালো ছিলাম, কিন্তু কেমিস্ট্রি মাথায় ঢুকতনা। আমি ইচ্ছে করলেও অন্য সাবজেক্ট নিতে পারতাম না, কারণ আমার পিওর সায়েন্স ছিল। এখন সেই অসুবিধে দূর হয়ে গেল। এটা আনন্দের নয়?

২।আমি বরাবর অঙ্ক আর ইতিহাস ভালোবাসি, তাহলে? আমার কিন্তু অধিকার ছিল না দুটো বিষয়কেই আপন করে নেবার,
আমি physics ভালোবাসি আবার language ও ভালোবাসি।কিন্তু ভাষা নিয়ে পড়ার সুযোগ পাইনি,
এখন সুযোগটা এল। যারা আমার মতো, তারা অংক আর language এখন একসাথে পড়তে পারবে....

 ৩l এটি প্রযুক্তির যুগ,নতুন এই ব্যবস্থায় সবাই ছোট থেকেই coding.শিখবে,যেটা আমরা জেনেছি কলেজে গিয়ে ,সেটা তারা ছোটবেলা থেকে শিখবে....

৪। মাধ্যমিক পাশের পরেই ছেলেমেয়েদের ওপর প্রেশার আসা শুরু হত। মা বাবার চাপে কত ছেলেমেয়ে তাদের স্বপ্নের সাবজেক্টকে জলাঞ্জলি দিত। যে ইতিহাস ভালোবাসে, সেও বাধ্য হত পিওর সায়েন্স নিতে।আজ তারা পছন্দমত সাবজেক্ট চয়ন করতে পারবে।  
আজ কেউ বলবেনা, "তুই আর্টস নিয়ে পড়িস?" কিংবা কেউ বলবেনা, "তুই সায়েন্সের?" এখন শুধু শিক্ষা এবং শিক্ষিত সম্মান পাবে।....
ধরে নেওয়া হত আর্টস কমার্স নিয়ে পড়া মানেই তাদের ট্যালেন্ট নেই।

আমি আজ গর্বিত ভারতীয় হিসাবে, একই সাথে আফসোস, আমাদের সময়ে কেন এই সুযোগটা ছিলনা। এই নতুন পরিবর্তনকে অসম্মান না করে সাদরে বরণ কর,দেশের শিক্ষাব্যবস্থায় বড় রকমের বদল আসতে চলেছে।

1.জিডিপির ৬% শিক্ষাখাতে খরচ (বর্তমানে ১.৭%)

2. মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব আর থাকছে না। ১০+২ সিস্টেম উঠে যাচ্ছে..
. স্কুল শিক্ষাটা হবে, ৫ (একদম প্রাথমিক শিক্ষা) + ৩ (গ্রেড ৩-৫)+ ৩ (গ্রেড ৬-৮) + ৪ (গ্রেড ৯-১২)..
এম ফিল উঠে গেল। 

.3. ক্লাস ৬ থেকেই ভোকেশনাল ট্রেনিং। এমনকি ১০ দিনের ইন্টার্নশিপের ব্যবস্থাও থাকবে।

.4. ই লার্নিংয়ে জোর দিচ্ছে । ৮টি ভাষায় আপাতত অনলাইনে পড়াশোনা চলবে। 

5. ক্লাস ৫ পর্যন্ত মাতৃভাষা শেখা মাস্ট। এরপর তা ঐচ্ছিক। 

6. ৩/৪ বছর পর্যন্ত অনার্স করা যাবে। কেউ ১ বছর পড়লে তাঁকে ওই ১ বছরেরই সার্টিফিকেট দেওয়া হবে। ২ বছর হলে অ্যাডভান্সড ডিপ্লোমা। ব্যাচেলর ডিগ্রি ৩ বছরে। আর পুরো কমপ্লিট করলে, ব্যাচেলর উইথ রিসার্চ। 
 এরপর ১/২ বছর পোস্ট গ্রাজুয়েশন

7. বিশ্বের সেরা ১০০টা ইউনিভার্সিটি এদেশে তাদের ক্যাম্পাস খুলতে পারবে। 

8. ইউনিভার্সিটিগুলোতে ভর্তির একটাই কমন এন্ট্রান্স টেস্ট।

Comments

Science

Popular Posts

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

সমুদ্রের জল কী একটি মিশ্র পদার্থ ??সমুদ্রের জলের উপাদান সংকেত ..2.জল কেন এবং কিভাবে ভয়ানক বিদ্যুৎ পরিবাহী? 3.সমুদ্রের জল লবণাক্ত হয় কেন? এবং নদীতে সেই একই জল মিঠা হয় কেন?4.প্রতি সেকেন্ডে 10 লিটার জল 10 মিটার উপরে তােলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার?

প্রতিটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের অবশ্যই শিখতে হবে এমন কিছু সফটওয়্যার/TOOLS কী কী ?

1.কখনো কখনো সরণ শুন্য হলেও কখনো দুরুত্ব শূন্য হতে পারেনা, 2.কোনো বস্তুর ত্বরণ শূন্য হলেও, বেগ থাকতে পারে কি? 3.কোনো বস্তুর ভরবেগ 10 kg m/s বলতে কী বোঝায় ?

ইঞ্জনিয়ারিং মানে ম্যাথ/ফিজিক্স/কেমিস্ট্রি এর প্রয়োগ বাস্তব জীবনের সমস্যার সমাধান করা

সহধর্মিনী

ইঞ্জিনিয়ারিং

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!