পুরাতন দৃঢ় বিশ্বাস কে নমনীয় করে রাখো এমনভাবে যেখানে নতুন পুরাতন এর সহাবস্থান খুব সুন্দর হয় সেই সাথে তোমার জীবনও

জগৎ পরবর্তনশীল প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে প্রকৃতিতে,
যা কিছু জীর্ণ পুরনো তাকে সরিয়ে নতুনের আগমন ঘটছে ।।
কখনো নতুনের আগমনে রাস্তাটা খুব মসৃণ হয় আবার কখনো খুব বন্ধুর,কখনো আমরা নতুন কে সাদরে বরণ করি কখনো অল্প বিরোধিতা করে আস্তে আস্তে পরে মেনে নেই...
মহাকালের গতি অপ্রতিরোধ্য তাই মহাকাল পুরাতন কে ধংস করে নতুন কে স্থাপন করবেন,হাজার বছরের বিশ্বাস এক লহমায় পরিবর্তন হয়ে যেতে পারে,ভেঙে যেতে পারে একসময়ের বিশ্বাসের অপ্রতিরোধ্য প্রাচীর তাসের ঘরের মতো,...
আমরা তো অভ্যাসের দাস,আমরা নিয়মিত অভ্যাসের দ্বারা বানর অবস্থা থেকে অভিযোজিত হয়ে আজকের অবস্থায় পৌঁছেছি....এই সফরে কতজন যে হারিয়ে গেছে তার ইয়াত্তা নেই....তাই হে বন্ধু তুমিও মানিয়ে নিতে শেখো, নিজেকে সময়ের স্রোতে ভাসিয়ে দাও...পুরাতন দৃঢ় বিশ্বাস কে নমনীয় করে রাখো এমনভাবে যেখানে নতুন পুরাতন এর সহাবস্থান খুব সুন্দর হয় সেই সাথে তোমার জীবনও..
নয়তো তুমিও একদিন অকালেই কালের অতল গহ্বরে তলিয়ে যাবে যেখানে কেউ তোমার খোঁজ পাবে না হয়তো তুমিও না...
...,.. চিন্ময় সরকার

Comments

Science

Popular Posts

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

সমুদ্রের জল কী একটি মিশ্র পদার্থ ??সমুদ্রের জলের উপাদান সংকেত ..2.জল কেন এবং কিভাবে ভয়ানক বিদ্যুৎ পরিবাহী? 3.সমুদ্রের জল লবণাক্ত হয় কেন? এবং নদীতে সেই একই জল মিঠা হয় কেন?4.প্রতি সেকেন্ডে 10 লিটার জল 10 মিটার উপরে তােলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার?

প্রতিটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের অবশ্যই শিখতে হবে এমন কিছু সফটওয়্যার/TOOLS কী কী ?

1.কখনো কখনো সরণ শুন্য হলেও কখনো দুরুত্ব শূন্য হতে পারেনা, 2.কোনো বস্তুর ত্বরণ শূন্য হলেও, বেগ থাকতে পারে কি? 3.কোনো বস্তুর ভরবেগ 10 kg m/s বলতে কী বোঝায় ?

ইঞ্জনিয়ারিং মানে ম্যাথ/ফিজিক্স/কেমিস্ট্রি এর প্রয়োগ বাস্তব জীবনের সমস্যার সমাধান করা

সহধর্মিনী

ইঞ্জিনিয়ারিং

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!