বিজ্ঞান পড়ার সঙ্গে বিজ্ঞানমনস্কতার কোনও সম্পর্ক আছে কি

বিজ্ঞান পড়ার সঙ্গে বিজ্ঞানমনস্কতার কোনও সম্পর্ক আছে কি?------
--------------+ Animesh Baisya

"বিজ্ঞান পড়ার সঙ্গে বিজ্ঞানমনস্কতার কোনও সম্পর্ক আছে কি?
না নেই।
সকালে টিভি খুলে দেখলাম নানা জায়গায় বাজার ফাঁকা। আজ গ্রহণ। তাই অনেকেই খাওয়াদাওয়া বন্ধ রাখবেন।
বিজ্ঞানীরা বারবার বলছেন, গ্রহণের সঙ্গে খাওয়ার কোনও সম্পর্ক নেই। ওই সময়ে খাবারে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় তার কোনও প্রমাণ নেই। কিন্তু বহু লোক এই যুক্তি মানবেন না। তাঁরা ওই সময়ে না-খেয়ে থাকবেন। এঁদের মধ্যে বিজ্ঞান পড়া লোকের সংখ্যা অনেক। গ্রহণের শেষে পুণ্যস্নানের ঢলও হয়তো নামবে।
কুসংস্কার আমাদের অস্তিত্বে জড়িয়ে আছে। আমরা কুসংস্কার লালন করতে ভালোবাসি। কিছুতেই যুক্তি মানতে চাই না। আমরা বিজ্ঞান পড়ি, পরীক্ষায় নম্বর পাই, তার পর বিজ্ঞানটা ভুলে যেতে চাই।
একটি টিভি চ্যানেলে দেখলাম, এক জ্যোতিষী বলছেন, গ্রহণের পর করোনা বিলুপ্ত হবে। সারা পৃথিবী করোনার বিরুদ্ধে লড়াই করতে জেরবার। আর উনি বলে দিলেন, করোনা পালাবে। ওঁর এই কথা অনেকে বিশ্বাসও করবেন। হয়তো বেশিরভাগ লোকই করবেন। জ্যোতিষী যা খুশি বলতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু সংবাদমাধ্যমের কি কোনও দায়িত্ব নেই? তারা এসব হাবিজাবি দেখায় কেন? অবশ্য সংবাদপত্রের সম্পাদক আঙুলে লাল-নীল আংটি পরে ঘোরেন তা তো নিজের চোখেই দেখেছি। এ দেশে একটা যুক্তিপূর্ণ জিনিস বোঝাতে জীবন পার হয়ে যাবে। কিন্তু একটা অপবিজ্ঞান বোঝাতে এক মিনিটও লাগবে না।
আমরা ছেলেমেয়েদের বিজ্ঞান পড়ানোর জন্য হেঁদিয়ে মরি। সন্তান বিজ্ঞান পড়ে বলে আমাদের গর্বেরও শেষ নেই। কিন্তু সন্তান বিজ্ঞানমনস্ক হল কি না, তা নিয়ে কোনও মাথাব্যথা নেই। 
কারণ চাকরি পেতে গেলে বিজ্ঞানের ডিগ্রির দাম আছে, কিন্তু চাকরিপ্রার্থীর বিজ্ঞানমনস্কতা আছে কি না, কেউ জানতে চায় না।
অতএব চুলোয় যাক বিজ্ঞান।"

Comments

Science

Popular Posts

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

সমুদ্রের জল কী একটি মিশ্র পদার্থ ??সমুদ্রের জলের উপাদান সংকেত ..2.জল কেন এবং কিভাবে ভয়ানক বিদ্যুৎ পরিবাহী? 3.সমুদ্রের জল লবণাক্ত হয় কেন? এবং নদীতে সেই একই জল মিঠা হয় কেন?4.প্রতি সেকেন্ডে 10 লিটার জল 10 মিটার উপরে তােলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার?

প্রতিটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের অবশ্যই শিখতে হবে এমন কিছু সফটওয়্যার/TOOLS কী কী ?

1.কখনো কখনো সরণ শুন্য হলেও কখনো দুরুত্ব শূন্য হতে পারেনা, 2.কোনো বস্তুর ত্বরণ শূন্য হলেও, বেগ থাকতে পারে কি? 3.কোনো বস্তুর ভরবেগ 10 kg m/s বলতে কী বোঝায় ?

ইঞ্জনিয়ারিং মানে ম্যাথ/ফিজিক্স/কেমিস্ট্রি এর প্রয়োগ বাস্তব জীবনের সমস্যার সমাধান করা

সহধর্মিনী

ইঞ্জিনিয়ারিং

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!