বৃষ্টি তুমি ,বিঁধছো কেন


  বৃষ্টি তুমি

# মানস আশীষ 

বৃষ্টি তুমি ,বিঁধছো কেন?
ছুঁচের মতো ফুটছো
মনটা আমার রঙিন কাপড় 
নক্সা তাতে আঁকছো।

বৃষ্টি তুমি ,ভেজাও কেন?
জীবনের প্রথম পাতায় 
ভুলে যাওয়া অবুঝ দিনের
ছবি আঁকা অতীত খাতায়!

বৃষ্টি তুমি , হঠাৎ কেন?
উঁকি মারো গোপন ব্যথায় 
উসকে দিয়ে মনটা কেন
হারিয়ে গেলে গাছের পাতায়!!

Comments

Science

Popular Posts