লক- আনলক

লক-  আনলক

# আশীষ কুণ্ডু 

লক-
এখন আমার অবসর অনেকখানি
ন্যাকা রাত আর বাচাল দিন গুনি
গা ভাসিয়ে- দিয়েছি চাবি ফেলে 
লকডাউন-না! কি যেন সব বলে
মুখগুলো টুঁটিটেপা গোপন মৃত্যুভয়ে 
চলছে ঝিক ঝিক জীবন রয়েসয়ে!
আনলক-
এখন আমার মন লাগে না জীবনে
ভঙ্গুর স্বপ্নের রাত জাগা আনমনে
খুলছে জীবন শরতের কাশফুলে 
অফিস কাপাস, গড়িয়াহাটের মলে
রোগের প্রকোপ -দুএকটা প্রাণ যাবে
পূজো কাটুক, তারপর দেখা যাবে?

Comments

Science

Popular Posts

সমুদ্রের জল কী একটি মিশ্র পদার্থ ??সমুদ্রের জলের উপাদান সংকেত ..2.জল কেন এবং কিভাবে ভয়ানক বিদ্যুৎ পরিবাহী? 3.সমুদ্রের জল লবণাক্ত হয় কেন? এবং নদীতে সেই একই জল মিঠা হয় কেন?4.প্রতি সেকেন্ডে 10 লিটার জল 10 মিটার উপরে তােলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার?

আমি তোমাকে ভালোবাসি

আমি এখন ঘুমাতে চাই