সেদিন ছিল

সেদিন ছিল

# আশীষ কুণ্ডু 
সেদিন ছিল শেষ জোৎস্নার ছাত
ফুরিয়ে যাওয়া শিউলি ফুলের রাত
বুকের ভিতর গোপন মৃত্যু শব্দহীন 
মনের মাঝে স্বপ্ন দেখার কতদিন!

ছোঁয়াটুকু আছে তাকিয়ে বনফুল
আমার চোখের ছায়ায় , অপ্রতুল !
কথার সাথে ধ্বনি আছে কানে কানে 
তোমার আমার ভালবাসার গানে! 

সন্ধ্যাবেলা একলা চলা মনে
জমে আছে অন্ধকার বনে
এইপথে চলে গেছে অনুরাগ 
আমাদের না বলা শেষ ভাগ।

Comments

Science

Popular Posts