কেমন আছো আকাশ

কেমন আছো  আকাশ
# আশীষ কুণ্ডু 

কেমন আছো বোবা আকাশ?
মেঘে আঁকা তোমার মুখোশ
রং বদলের খেলার মায়া
সমুদ্র নীলের তোমার ছায়া 
গভীরে দেখি বেদনা অনন্ত 
তোমার বিবশ উদাসী দিগন্ত!

কেমন আছো রাতের আকাশ ?
আঁধার বুনে তোমার প্রকাশ
জরি সামিয়ানা রাতের ছাতে 
ছায়া পড়ে এক পূর্ণিমা রাতে 
আমারো সেই সন্ধ্যায়-জোৎস্না
এসেছিলো সে- নীল হাৎস্নুহানা!

কেমন আছো মনের আকাশ?
সওয়াল করে বুকের বাতাস
রাতের আঁধার, দিনের আলো!
আমি বলি,"ওই মন্দের ভালো!"
অপেক্ষা করি পূবের আকাশ
আসবে ফিরে সে ,-শরতমাস।

Comments

Science

Popular Posts