আকাশগঙ্গায় ভার্চুয়াল

 ভার্চুয়াল 

আশীষ কুণ্ডু 

এই তো ছিলাম 
লক্ষ কোটি আলোকবর্ষ দূরে 
মন থেকে মুছে দিই ।
পৃথিবীর বুকে কোমল শৈশব 
হাত ধরে পুকুরপাড়
গঙ্গার ঘাট টলোমলো পায়ে। 
বাজার করতে হিসেবনিকেশ
শৈশব কাটিয়ে দিলাম -নিমন্ত্রণ যৌবনে। 
আকাশগঙ্গায় সূর্যের প্রদক্ষিণ ভার্চুয়াল ।
আড্ডায় কাজেকম্মে কয়েকটা সৌরবর্ষ
চারহাত হোলো জীবনের চর্বিতচর্বন। 
তখনো বহুবিশ্ব মায়াজাল কৃষ্ণগহ্বরে। 
কৃষ্ণচূড়ায় লালের বিক্ষেপ বোধহয় প্রতিবিম্বিত। 
গালে সাদা কালো অবিন্যস্ত সময়
জীবন থেকে নেওয়া-স্বাক্ষী হয়ে 
এখন আমি আকাশ দেখি ধোঁয়ায় ছোঁয়া 
ওপারে বহুদূরে আলোর দিশা 
মহাশূন্যে অসংখ্য তারা মিটমিট করে।।

Comments

Science

Popular Posts