*দিস উইল অলসো পাস্*

*দিস উইল অলসো পাস্*

যা কিছু স্বপ্নের ছোঁয়াছুঁয়ি
যা ভেবেছো কাড়ে মহামারী
তার কাছে অসহায় সমর্পন
অসহ্য, যত হোক ফরমান জারি

এখনো সমুদ্রের নীল রঙ গাঢ়
এখনো শূণ্যে তারার আনাগোনা
মাঝরাতে অকস্মাৎ ঘুম ভেঙে
গেলে, জিঞ্জাসু যা আছে অজানা

আবার ও তো, সূর্য লাল হবে 
কাশফুল কংসাবতী তীরে
লাল পাড় বাসন্তী শাড়িতে
কুল নারী নদী ঘাট ঘিরে।।

স্বপন
নতুন দিল্লি
২৩.০৯.২০২০

Comments

Science

Popular Posts