রাত বাড়লেবন্ধু



রাত বাড়লেই ঘুম ঘুম 
নিঝুম জানলা গলে 
ক্যালেন্ডারের পাতা
খাতা খোলা হয়ে 
ক্ষয়ে যাওয়া কথা
ব্যথা জমে থাকা মেঘে
মেঘে ঢেকে যায় মুখ
সুখ ভরা অতীত
শীত লাগে মনে
বনে লাগে আগুন 
গুন টানি ভাটায়
কাঁটায় রাত দুটো
ফুটো মন চায় উষ্ণ ছোঁয়া 
খোয়া যায় নিঃসাড়ে রাত জাগা সুখ
সুখ ছাড়িয়ে তোমার মুখের আদল
বাদল এসে সব ধুয়ে মুছে যায়। 

© আশীষ কুণ্ডু

Comments

Science

Popular Posts