❤️বাঙালি জাতি❤️

--------------------------------বাঙালি জাতি-----------------------

বাঙালি একটা অদ্ভুত শংকর জাতি। বাঙালি জিনের মধ্যে আর্য-অনার্য, মঙ্গল, পাঠান, নেগ্রিটো এবং অস্ট্রিক মানুষের মিশ্রন রয়েছে। আমাদের সমাজের মানুষের চোখ নাক মুখ লক্ষ্য করলে আপনি নিজেই এই মিশ্রণ গুলি খুঁজে পাবেন।

ভারতবর্ষে যে জনগোষ্ঠীরা বর্তমানে বসবাস করে সংখ্যাগরিষ্ঠ ভাবে তারা মূলত আর্য জনগোষ্ঠীর অংশ। বাঙালি বিশুদ্ধ আর্য জাতির অংশ নয়। বাঙালি একটি সংকর জাতি। আমাদের খোলামেলা মিশুকে স্বভাব, জ্ঞানপিপাসুদের জন্য অন্য জাতির সঙ্গে গভীর ভাবে মেলামেশা ইত্যাদি আস্তে আস্তে আমাদেরকে সংকর জাতি তে রুপান্তর করেছে।
আর্যরা যখন ভারতবর্ষে প্রবেশ করে এবং পঞ্চনদীর পার্শ্ববর্তী অঞ্চলে তাদের বসতি স্থাপন করে স্থিত হয় সেটা মোটামুটি ১০০০ খ্রিস্টপূর্বাব্দ। তখন বাংলয় বং নামে এক অনার্য জাতি বসবাস করত। এই প্রজাতির নাম থেকেই এই অঞ্চলের নাম বংগলা থেকে বাংলা হয়েছে বলে মনে করা হয়।

খ্রিস্টপূর্ব 500 বছর আগের কথা। যতদূর সম্ভব এই সময় থেকে আর্যদের সাথে বং প্রজাদের সম্পর্ক নিবিড় হতে থাকে। এবং পরবর্তীকালে বাংলার প্রাচীন অধিবাসী বং দের রক্তের সাথে আর্যদের রক্ত মিশতে থাকে।

আর্যরা বসত ভূমি সম্পর্কে খুব খুঁতখুঁতে এবং সচেতন ছিল।প্রসঙ্গত সেই সময় ভারতবর্ষে বসবাসরত আদিবাসীরা শহর কেন্দ্রিক সভ্যতার মানুষ হলেও তারা তখন তাম্র যুগের মধ্যে ছিল। ফলে আর্যদের লৌহ অস্ত্র এবং ঘোড়ার গতির ক্ষমতার সাথে তাদের মোকাবিলা করতে বেশ বেগ পেতে হয়। তারা দক্ষিণ ও পূর্ব ভারতের দিকে চলে আসে।

প্রথম ধাপে মিশে গেল আর্য এবং অনার্য রক্ত। এরপর বাঙালি সমাজের সাথে আরো অনেকগুলো জাতির রক্ত ক্রমাগত মিশতে শুরু করে। শখ হুন গল পাঠান মোগল প্রত্যেকেই এই বাংলায় এসে এখানকার জনজীবনের সাথে একাত্ম হয়ে যায় আস্তে আস্তে।
 মেনে নিতে কষ্ট হলেও ইংরেজি, ফরাসি, ওলন্দাজ বণিকদের ডিএনএ ও বাঙালি জাতির মধ্যে রয়েছে।

জিন যত মিশবে ততো উৎকর্ষতা লাভ করবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটাই বলে। আমরা দৈহিক শক্তিতে উৎকর্ষতা লাভ করি নি ঠিকই কিন্তু বাঙালি মস্তিষ্ক যে অত্যন্ত উচুমানের একটা জাতির মস্তিষ্ক সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

আমাদের মূল রক্ত অর্থাৎ সেই বং জাতির উদার মনস্কতা ,
হয়তো আমাদের জাতিকে মেধার দিক থেকে এত শক্তিশালী করেছে। কিন্তু আমাদের দৈহিক কাঠামো এবং রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব যে আমাদের বাস ভূমির স্যাঁতস্যাঁতে আবহাওয়া সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর এই কারণেই হয়তো আর্যরা এই অঞ্চলে বসবাস করতে নিষেধ করেছিল তাদের সম্প্রদায়ের মানুষদের।

আমার দৃষ্টিতে পৃথিবীর কোন জাতির মানুষের সাথে বাঙালি জাতির মানুষের মিল নেই। আমাদের জাতির মধ্যে বহুজনের সংমিশ্রণ থাকার কারণে আমাদের এক বংশের সাথে অন্য বংশের মুখের অমিল স্পষ্ট ধরা যায়।


Comments

Science

Popular Posts

অপু

*দিস উইল অলসো পাস্*

লক- আনলক

আমাদের পাড়ায় দূর্গাপুজো

মন্ত্রী বননে কে লিয়ে আপনে নেতাজী'কো মার দিয়া!!!!

ফ্যাক্টরিয়াল কেন করা হয়? ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল কেন হয় না?